ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের বিগত ১৬ বছরে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে: সারজিস ইসরাইলি বাহিনীর ঘুম হারাম করছে হিজবুল্লাহর ‘ফাইবার-অপটিক ড্রোন’ ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে’, পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের স্লোগান জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে এই সরকার: প্রধানমন্ত্রী এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ক্ষমতার বাহানায় বিএনপি সরকার সংস্কার করতে চায় না: আখতার হোসেন

আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এবার ভোলায় আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের কে জাহান হোটেল ইন্টারন্যাশনাল নামের আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমির হোসেন লালমোহন পৌর এলাকার ১নং ওয়ার্ডের হাসপাতাল রোডের বাসিন্দা মৃত মহসিন তালুকদারের ছেলে ও লালমোহন উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য ও পৌসভার ১নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক৷

থানা পুলিশ সূত্রে জানায়, ২৫ ডিসেম্বর রাত আটটার দিকে শহরের কে জাহান মার্কেটের কে জাহান হোটেলের তৃতীয় তলায় ২০২ কক্ষটি বুকিং নেন আমির হোসেন। ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে তার কোন সারা শব্দ পাইনি কেউ। অবশেষে রাত সাড়ে ১১ টার দিকে হোটেল কর্তৃপক্ষ তার রুমের দরজা বন্ধ ও ভিতরে অন্ধকার দেখে তারা দরজার নক করতে থাকেন।

কোন ধরনের সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ সদর মডেল থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার দিয়ে ঝুলে আছে তার নিথর মরদেহ। এরপর সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয় ভোলা সদর ২৫০ শয্যা হাসপাতালে।

এদিকে প্রাথমিকভাবে তার সুরতাহাল রিপোর্টে শরীরের কোন অংশে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তাই এখনো নিশ্চিত করে বলতে পারেননি পুলিশ।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কেন বা কি কারণে এই মৃত্যু তা এখনো তারা নিশ্চিত করতে পারেননি। তবে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে এবং মরদেহ ময়নাতদন্তের পর হয়তোবা জানা যাবে ঘটনার মূল রহস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এখন থেকে ট্রাফিক আইন ভাঙলেই ব্যবস্থা, হতে পারে গ্রেফতারি পরোয়ানা জারি

আবাসিক হোটেল থেকে আ. লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫