ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি ‘গুপ্তদের বলছি— হাসিনাকে তাড়িয়েছি, প্রয়োজনে আবার বাঁশের লাঠি হাতে নেবো’ অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’ শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে নেমেই মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির

ভোলায় বিএনপির ১০ কর্মীর জামায়াতে যোগদান, বিএনপি জানায়; তারা আগে আ.লীগ করতো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ১০ কর্মী।

গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ভোলা- ৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের সাথে সাক্ষাৎ শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন তারা। পরে তাদেরকে বরণ করে নেন জামায়াতে ইসলামীর নেতারা।

জামায়াতে যোগদানকারীরা হলেন- চরফ্যাশন ৫ নং ওয়ার্ড বিএনপি কর্মী শাহে আলম হাওলাদার, তাইয়্যেব হাওলাদার, জাহাঙ্গীর, মফিজুর রহমান, কামাল হোসেন, তুহিন, রিপন আম্মান, আবু তাহের ও পারভেজ হোসেন প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের সভাপতি নুরনবী আল মামুন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ভুঁইয়া, পেশাজীবী সংগঠনের সভাপতি রুহুল আমীন এবং চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. হারুন অর রশিদসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ভোলা- ৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারী নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল বলেন, তারা কেউ বিএনপির নেতা, কর্মী সমর্থক নয়। তারা আওয়ামী লীগ করতো। তবে তাদেরকে বিএনপির লোকজনের সাথে ৫ তারিখের পর চলাফেরা করতে দেখেছি।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, আমি এলাকায় নেই। এলাকায় গেলে বলতে পারবো তারা বিএনপি করতো কিনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

ভোলায় বিএনপির ১০ কর্মীর জামায়াতে যোগদান, বিএনপি জানায়; তারা আগে আ.লীগ করতো

আপডেট সময় ০৪:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫