ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

Congo's Yoane Wissa, left, celebrates after scoring his side's first goal during the World Cup Group K soccer match between Portugal and Congo in Houston, Wednesday, June 17, 2026. (AP Photo/Karen Warren)

২০২৬ ফিফা বিশ্বকাপে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। মেক্সিকোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা বাড়িয়ে তিন ম্যাচ করেছে। ফলে ৩৬ বছর বয়সী এই তারকা গ্রুপ পর্বের বাকি সব ম্যাচে খেলতে পারবেন না

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ম্যাচ খেলে ১২ গোল করা জোয়ানে দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের অন্যতম ভরসা। গত ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মাত্র ২৩ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়। ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর মেক্সিকোর রবের্ত আলভারাদোর সঙ্গে ফাউল করায়  তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফা ঘটনাটিকে ‘গুরুতর ফাউল’ হিসেবে বিবেচনা করে অতিরিক্ত দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

ম্যাচে জোয়ানের পারফরম্যান্সও খুব একটা উজ্জ্বল ছিল না। মাঠে নেমে তিনি মাত্র আটবার বল স্পর্শ করেন এবং পাঁচটি সফল পাস দেন। কোনো গ্রাউন্ড ডুয়েলেও জয় পাননি। তবে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দ্বিতীয় লাল কার্ডটি নিয়ে আলোচনা হতে পারে। আমার খেলোয়াড়কে মেক্সিকোর খেলোয়াড়ই বাধা দিচ্ছিল। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে, কিন্তু আমার মনে হয় না এটি সরাসরি লাল কার্ডের মতো ঘটনা ছিল। সিদ্ধান্তটি খুবই কঠোর।

তবে একই ম্যাচে বহিষ্কৃত আরেক খেলোয়াড় ফেলেলো সিথোলের লাল কার্ডকে যথাযথ বলে স্বীকার করেছেন ব্রুস। এখন দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বৃহস্পতিবার আটলান্টায় চেক রিপাবলিকের মুখোমুখি হবে তারা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারা চেকদের বিপক্ষে জয় না পেলে দক্ষিণ আফ্রিকার নকআউট পর্বে ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে যাবে। জোয়ানের অনুপস্থিতিতে সেই কাজ আরও কঠিন হয়ে পড়েছে বাফানা বাফানার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে

আপডেট সময় ০২:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬