ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে জামায়াত প্রার্থীর পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৬১৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করেন তিনি।

অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে এবং যথারীতি আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নির্বাচন করতে আইনি বাধা না থাকলেও আমি আমার নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য এ পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৪ ডিসেম্বর দুপুরে একটি পত্র মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে মহামান্য প্রেসিডেন্ট বরাবর পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আল্লাহ আমাকে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে আমৃত্যু সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যেন তৌফিক দান করেন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর সকালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১ (মীরসরাই) এর সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে জামায়াত প্রার্থীর পদত্যাগ

আপডেট সময় ০৪:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫