ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ ৮২ লাখ টাকার চিকিৎসা বিল নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে বড় নোট বাতিলের প্রস্তাব, শুরু আলোচনা ‘নরকে পরিণত হবে মার্কিন ঘাঁটি’—যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি সব ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যা করায় ৩ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে পেরোতে হবে আর্জেন্টিনা-ইউরোপের জোড়া বাধা

আল্লাহ খালেদা জিয়ার ইসলামের জন্য করা সব খেদমতগুলো কবুল করে নিন: ছারছীনা পীরের দোয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে তার মাগফিরাত কামনায় দোয়া করেছেন আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। তিনি তার দোয়ায় বলেন, আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক। তার জীবনের সব গুনা ক্ষমা করে দিন। আল্লাহ তার জীবনে ইসলামের জন্য করা সব খেদমতগুলো কবুল করে নিন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালীর কুয়াকাটা খানকাহে ছালেহীয়া কমপ্লেক্স ময়দানে বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে তিনি বেগম জিয়ার জন্য এই দোয়া করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করেন।

আখেরি মোনাজাতের আগে আলোচনায় ছারছীনা শরীফের পীর ছাহেব বলেন, আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই ইবাদত হতে হবে একনিষ্ঠভাবে। তবে ইবাদত যদি কাউকে দেখানোর জন্য হয়, তাহলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। এমন ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়।

পীর ছাহেব আরও বলেন, সমাজে আবার অনেক লোক আছেন যারা বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত করে থাকেন। মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ, কুরবানি, যাকাতসহ সমাজ কল্যাণমূলক সব ভালো কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রুপের সব ম্যাচ জিতলে বিশ্বকাপ জেতার ইতিহাস নেই আর্জেন্টিনার

আল্লাহ খালেদা জিয়ার ইসলামের জন্য করা সব খেদমতগুলো কবুল করে নিন: ছারছীনা পীরের দোয়া

আপডেট সময় ১০:০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫