ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মানুষের কাছে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতে আস্থাহীনতার কারণে অনেক মানুষ ব্যাংকে অর্থ না রেখে বাসায় নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও স্বৈরাচারী শাসনের সুবিধাভোগীদের কাছেও বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মাহবুব উদ্দিন খোকনের প্রস্তাব অনুযায়ী, সরকার যদি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেয়, তাহলে আয়কর নথিতে অন্তর্ভুক্ত নয় এমন অর্থের ওপর ২৫ শতাংশ কর নিয়ে তা বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে। এতে বাজেট ঘাটতি কমবে, ব্যাংক খাতে তারল্য বাড়বে এবং বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে বলে তিনি মত দেন।

ব্যাংক খাত পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি। জনগণের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক খাতে সংস্কার জরুরি এবং বারবার জনগণের অর্থ দিয়ে ব্যাংকের ঘাটতি পূরণ করা উচিত নয়।

টাকা পাচারকে দেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো কঠিন। তাই এমন আর্থিক পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগে আগ্রহী হয়।

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বেকারত্বের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত না হলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না।

এ সময় তিনি আরও বলেন, ঘাটতি বাজেট অস্বাভাবিক কোনো বিষয় নয়; বিশ্বের অনেক দেশেই ঘাটতি বাজেট হয়ে থাকে। বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর নেতৃত্বে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব খোকনের

আপডেট সময় ০২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬