ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী ইরান-লেবাননকে মানবিক সহায়তা দেবে চীন গোসলে নেমে আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী মোদিকে দেখেই মেলোনির হাস্যরস, ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’ জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ইরানের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের ড্রেসিংরুমে যান ফিফা প্রধান

খুলনা-১ আসনে সবচেয়ে সম্পদশালী প্রার্থী জামায়াতের কৃষ্ণ নন্দী, বার্ষিক আয় ১ কোটি ৩০ লাখ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) সবচেয়ে সম্পদশালী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত কৃষ্ণ নন্দী। দাঁড়িপাল্লা প্রতীকের এ কান্ডারির মোট সম্পদ ২০ কোটি ৬৬ লাখ টাকার বেশি। তবে বার্ষিক আয়ে এগিয়ে আছেন বিএনপির নমিনি আমির এজাজ খান। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন এক কোটি ৩০ লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে থাকা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে খুলনা-১ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনি লড়াইয়ে টিকে থাকা ১০ প্রার্থীর অন্যতম কৃষ্ণ নন্দী। জামায়াতের এই প্রার্থীর স্থাবর ও অস্থাবর সম্পদ আছে ২০ কোটি ৬৬ লাখ টাকার। এর মধ্যে নগদ অর্থ ঋণসহ ১৮ কোটি ৫৩ লাখ টাকা। ব্যবসা ও কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ছয় লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে বিএনপির প্রার্থী আমির এজাজ খানের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তিন কোটি ১০ লাখ টাকা। ব্যবসা, কৃষি খাত, এফডিআর ও মুলধনী লাভ থেকে তার বার্ষিক আয় এক কোটি ৩০ লাখ টাকা।

প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এসএসসি পাস। তিনি পেশা হিসেবে ব্যবসায়ী উল্লেখ করেছেন। তার অস্থাবর সম্পদ ১৯ কোটি ২ লাখ টাকা এবং স্থাবর এক কোটি ৬৩ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৮ কোটি ৫৩ লাখ টাকা, ৪৭ লাখ টাকা মূল্যের একটি নিশান জিপ ও একটি টয়েটো প্রোভোক্স প্রাইভেট কার, উপহারের ১৫ ভরি স্বর্ণালংকার আছে। এছাড়া ডুমুরিয়ার চুকনগরে ২৮ লাখ টাকা মূল্যের দুটি তিনতলা পাকা বাড়ি আছে। তিনি সবশেষ বছরে ৩০ হাজার ৮০০ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন।

বিএনপির প্রার্থী আমির এজাজ খান হলফনামায় পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। তিনি বিএ পাস। তার নামে মামলার সংখ্যা ১৩টি। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছের ও প্রত্যাহার হয়েছে। কিছু মামলা চলমান। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ ৩৬ লাখ টাকা, ব্যাংকে জমা প্রায় ২৫ লাখ টাকা, এফডিআর ৮৫ লাখ টাকা; বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের মূল্য ৪০ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণ, দুই লাখ ১৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে। সবশেষ বছরে দেড় লাখ টাকা আয়কর দিয়েছেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

খুলনা-১ আসনে সবচেয়ে সম্পদশালী প্রার্থী জামায়াতের কৃষ্ণ নন্দী, বার্ষিক আয় ১ কোটি ৩০ লাখ

আপডেট সময় ০৯:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬