ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না সাহায্য নয়, চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ চায় নেপাল জামায়াত ইঞ্জিনিয়ারিং করে ৭৮টা সিট পেয়েছে: এমপি নুরুল আমিন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক প্রধানমন্ত্রী বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহারের ঘোষণা বিজয় সরকারের ইরানের প্রতিশোধমূলক হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত: আইআরজিসি নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

এবার বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহুগুণে বেড়েছে।’ গতকাল শনিবার রাত ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রীশ্রী পাগল মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

এদিকে নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, ‘বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি। হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে। আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না। আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার ওপর।’

রুমিন ফারহানা বলেন, ‘আমি জানি না এর রহস্য কী। হয়তো মানুষ আঘাত পেয়েছে। যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন, তাঁর লাশ দাফনও হয়নি, তার আগেই যখন ৯ জনকে বহিষ্কার করা হলো, মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি।’ এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান বাবুল, নাসির উদ্দিন মুন্সি, রাসেল বিপ্লব, হেলাল মিয়া প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: রুমিন ফারহানা

আপডেট সময় ১২:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬