ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ মানুষ

বুধবার সর্বশেষ সরকারি তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ২৯২ জন এবং নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

উপদ্রুত এলাকাগুলো থেকে প্রায় ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বন্যায় নেপালে মোট প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অন্যদিকে, চীনের বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সীমান্তের চীন অংশে বন্যা ও কাদাধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সেখানে ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

বন্যায় দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

আপডেট সময় ০২:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬