ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের ক্যানসার জয় এবং সেই সময়ের আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেতা।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুনে নওমান ইজাজের লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এরপর কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নওমান ইজাজ জানান, রোগ শনাক্ত হওয়ার পর বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দেন। এরপর তিনি নিয়মিত সূরাটি পড়া শুরু করেন।

তার ভাষ্য, সূরা আর-রহমান তিলাওয়াত শুরু করার পর কেমোথেরাপি শুরুর ঠিক আগে চিকিৎসকেরা পরীক্ষায় আর কোনো টিউমার খুঁজে পাননি।

এই ঘটনাকে জীবনের অলৌকিক অভিজ্ঞতা হিসেবে দেখেন নওমান ইজাজ। তার বিশ্বাস, সূরা আর-রহমানের তিলাওয়াত ও ঐশ্বরিক অনুগ্রহ তার সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এরপর থেকে প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত করেন বলে জানান তিনি। ক্যানসারের এই পুরো সময়টিকে জীবনের অন্যতম গভীর ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবেও উল্লেখ করেন পাকিস্তানি এই অভিনেতা।

পাকিস্তানের নাটক ও চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতাদের একজন নওমান ইজাজ। ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’ ও ‘রকিব সে’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে

আপডেট সময় ০৩:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬