ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

তালিমে ডেকে ভোট চাইলেন ইসলামী আন্দোলন প্রার্থীর স্ত্রী, জরিমানা ১০ হাজার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৪৭৫ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁও পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় প্রার্থীর নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

স্থানীয়রা জানান, গোলাম মসীহর নিজ বাড়ি পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহের নেতৃত্বে কয়েক শ নারীকে তালিমের নামে ডেকে এনে হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার প্রচারণা চালানো হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহ দাবি করে বলেন, তালিমের উদ্দেশ্যেই নারীরা তার বাড়িতে এসেছিলেন। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে, সে বিষয়ে আমি অবগত নই।”

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, তালিমের আড়ালে নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

তালিমে ডেকে ভোট চাইলেন ইসলামী আন্দোলন প্রার্থীর স্ত্রী, জরিমানা ১০ হাজার

আপডেট সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬