ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সবকিছুর মালিক আল্লাহ, কেউই জান্নাতের টিকিট দেয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৩৪৩ বার পড়া হয়েছে

এবার সিলেটে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় একটি রাজনৈতিক দলের কার্যকলাপের প্রসঙ্গ টেনে ‘নাউজুবিল্লাহ’ বললেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির জনসভায় তিনি এই কথা বলেন।

এর আগে, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। পরে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান—উল্লেখ করে তারেক রহমান তার কাছে তিনি জানতে চান, এই দুনিয়া, জান্নাত–জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’

এরপর, তারেক রহমান বলেন, যেখানে জান্নাত–জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’ বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, গতকাল রাতে সিলেটে পা রাখেন তারেক রহমান। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশখানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাত যাপন করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে গেলেন তারেক রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

সবকিছুর মালিক আল্লাহ, কেউই জান্নাতের টিকিট দেয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান

আপডেট সময় ০২:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬