ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

কর্মসূচিতে নাম আগে-পরে দেয়া নিয়ে বিতণ্ডা, যুবদল কর্মীর ঘুষিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

এদিকে নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবারের দলীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন।

আলোচনার একপর্যায়ে তালিকায় নাম আগে-পরে দেয়া নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সাথে যুবদল কর্মী রাজিবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, আজাহার, রিপন ও এমরাতকে মারধর শুরু করেন। এ সময় আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজাহারের মৃত্যুর সংবাদ পেয়ে কাঞ্চন পৌর বিএনপির নেতারা তার বাড়িতে যান। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

কর্মসূচিতে নাম আগে-পরে দেয়া নিয়ে বিতণ্ডা, যুবদল কর্মীর ঘুষিতে নিহত সেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় ১২:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬