ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের সুখী দেশের তালিকায় ফিলিস্তিনের চেয়েও পিছিয়ে বাংলাদেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দাঁত ভেঙে ছ্যাঁকা দেওয়া হয় গৃহবধূকে জামায়াত কোনো রাজনৈতিক দল না: নূর পুলিশের মূল কাজই জনগণের সুরক্ষা ও সেবা দেয়া, থানা হতে হবে ভরসাস্থল: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বাঁওড়ে শাপলা তুলতে গিয়ে প্রাণ গেলো দুই শিশুর! প্রত্যাশার চেয়ে বেশি প্রত্যাশা করলে আবারও বিপদ আসতে পারে: পানিসম্পদমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী গাজ্জায় সাড়ে ৩ লাখ রোগীর জরুরি ওষুধের সংকট

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৯৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে শিগগিরই মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। সফরে তারা সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো পর্যালোচনা করবেন।

সার্জিও গর জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে পর্যটনের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ দূতের ভাষ্য, ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এই অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে উভয় দেশ কাজ করবে বলেও জানান তিনি।

তিন দিনের সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন, কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে: হুঁশিয়ারি সারজিসের

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর

আপডেট সময় ০২:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬