ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

জামায়াত নেতা ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: ভিপি সাদিক কায়েম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মুসলিম বিশ্বের তরুণদের আইডল উল্লেখ করে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

আজ শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত সমাবেশে তিনি বলেন, চৌদ্দগ্রামের সন্তান ডা. আব্দুল্লাহ তাহের শুধু জুলাই বিপ্লবে নেতৃত্ব নয়, তিনি ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল। আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল, জনগণের পাশে ছিল, তাদেরকেই আমরা বেছে নেবো। বিপ্লব পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে, জামায়াত আমির জুলাই শহিদ পরিবারের দ্বারে দ্বারে গেছেন, তাদের পাশে থাকার ওয়াদা দিয়েছেন। সাদিক কায়েম প্রশ্ন রেখে বলেন, গত ৫৪ বছরে কত সরকার আসছে, গেছে। সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্ত মিল রেখেছে কত জন?

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে তরুণরা তাদের ভোট দেবে যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। নির্বাচনি সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

জামায়াত নেতা ডা. তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: ভিপি সাদিক কায়েম

আপডেট সময় ০১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬