ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা

৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে আসতে হবে, নাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৪ বার পড়া হয়েছে

এবার নির্বাচনের দিন ভোটারদের ৫ আগস্টের মতো দল-মত নির্বিশেষে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঠিক ৫ তারিখের মতো দল-মত নির্বিশেষে ভোটকেন্দ্রে নেমে আসতে হবে। কারণ আমরা যদি ৫ তারিখের সেই পরিবর্তনকে চালু না রাখি। অর্থাৎ ১২ তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, সেই গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। তার মতে, সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায়; সেজন্য জনগণকে সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কীভাবে চলবে, কীভাবে চলবে না, তার সিদ্ধান্ত নেবে জনগণ, কারণ এই জনগণই হচ্ছে দেশের মালিক।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ তারিখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন, সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসেবে। তেমনই ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না। দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন। সেই জন্য এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগতদিনে সাধারণ মানুষ তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, আমরা দেখেছি বিগতদিনে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একই সঙ্গে দেখেছি মেগা দুর্নীতিও হয়েছে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, গায়েবি মামলা দেখেছি। তেমনই মেগা মেগা দুর্নীতিও দেখেছি। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে, এই অবস্থার পরিবর্তন করতে হলে ভোটারদের ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। তারেক রহমান বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। দেশের পাটশিল্পের জন্য মিল কারখানা গড়ে কর্মসংস্থান করতে পারি। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফসহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করার প্রতিশ্রতি দেন তিনি। এছাড়াও ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ারও নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ। অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তিনি। এটি তার টাঙ্গাইলে প্রথম রাজনৈতিক সফর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে আসতে হবে, নাহলে গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে: তারেক রহমান

আপডেট সময় ০৯:২২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬