ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী’ বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন তিন উপজেলার ৪৭ বিএনপি নেতা আ.লীগ সরকার ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দিয়েছে: স্বস্থ্যমন্ত্রী দূরপাল্লায় ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যতো বাড়ছে বাসভাড়া স্বপ্ন পূরণে ২০ লাখ টাকা ঋণ করে ইতালি পাড়ি, ফিরলেন কফিনবন্দি হয়ে জ্বালানির দাম বাড়িয়ে সাশ্রয়, পে স্কেলে ৪৪ হাজার কোটি বরাদ্দ নিয়ে নাহিদের প্রশ্ন ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারকেই নিতে হবে: কায়কোবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ১০১৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেক সদস্যকে তিনি ‘শিশু’ বলে মনে করেন। তিনি বলেন, “এই শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলব, কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে, এ জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে, এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে।”

সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ বলেন, “আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা সবাই দোয়া করুন বিএনপি যেন নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে।”

তিনি বলেন, বিএনপি দেশবাসীর প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। গণতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারকেই নিতে হবে: কায়কোবাদ

আপডেট সময় ০৮:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫