ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণ খনি ধসে প্রাণ গেল ১০৭ জনের নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​  ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসাশিক্ষক ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি

“মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ২৫৭৬ বার পড়া হয়েছে

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী (৭০)-কে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে ফুলবাড়ী গেট বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও ব্যবসায়ীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।

গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি এক মামলায় জামিনে বের হয়ে তিনি ফুলবাড়ী গেট বাজারে আসলে স্থানীয় লোকজন তাকে চিহ্নিত করে ঘিরে ফেলেন এবং গণধোলাই দেন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার জামার কলার ধরে রেখেছেন, আর আশপাশের লোকজন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং অতীত নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। একজন মধ্যবয়সী ব্যক্তি বলতে শোনা যায়, “আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি। তাকেও মারতে গেছিস।”

খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বলেন, “লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

“মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ”

আপডেট সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫