ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

ভিডিও কলে সিলেটের হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, সেবার মানে সন্তোষ প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ের চিকিৎসাসেবা সচল রয়েছে কি না তা নিশ্চিত করতে সিলেটের আরও একটি হাসপাতালে আকস্মিক তদারকি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তবে এবার তিনি সশরীরে নয়, ঢাকার সচিবালয় থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভিডিও কলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। কলের শুরুতেই তিনি আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান, চিকিৎসকদের আচরণ ও সরকারি ওষুধ যথাযথভাবে পাওয়া যাচ্ছে কি না—এসব বিষয়ে জানতে চান।

পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে ভিডিও কলেই হাজিরা খাতা দেখতে চান তিনি। খাতায় থাকা স্বাক্ষর পর্যালোচনা করে কর্মস্থলে উপস্থিত চিকিৎসক ও কর্মীদের বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সন্তুষ্টির কথা জেনে সংশ্লিষ্টদের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে চিকিৎসকদের সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার এবং রোগীদের আস্থা অর্জনের মাধ্যমে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে সোমবার (২৩ মার্চ) দুপুরে একইভাবে ভিডিও কলে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ড. এম এ মুহিত। সেখানে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরাই স্থানীয় জনগণের প্রধান ভরসা এবং তাদের অবদান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

তিনি তৃণমূল পর্যায়ে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর মাধ্যমে স্বাস্থ্য খাতকে আধুনিক ও জনমুখী করার সরকারের রোডম্যাপের কথাও তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ

ভিডিও কলে সিলেটের হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা তদারকি, সেবার মানে সন্তোষ প্রকাশ

আপডেট সময় ০৬:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬