ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বুধবার কলকাতায় বিজেপির এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি এক সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গকে ‘পশ্চিম বাংলাদেশ’ হতে দেওয়া হবে না। তিনি আরও দাবি করেন, বাংলাদেশি হিন্দুরা চাইলে বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে যোগ দেওয়ার উদ্যোগ নিতে পারেন এবং যশোর ও খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করার কথাও উল্লেখ করেন।

তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে সংবেদনশীল।

এ বিষয়ে বাংলাদেশ বা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

আপডেট সময় ১১:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬