ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ ১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

এবার ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তিকে সামনে রেখে চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ছুটি চলবে। এ সময়কে ‘সার্বভৌমত্ব দিবস’ হিসেবে পালন করা হবে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদির মিডিয়া অফিস শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী আল–জাইদি এর আগে মন্ত্রণালয়, সরকারি সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষকে সরকারি মিডিয়া সেলের সঙ্গে সমন্বয় করে সার্বভৌমত্ব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের নির্দেশ দেন। চার দিনের ছুটিকে কেন্দ্র করে সরকারি ও রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

৩০ সেপ্টেম্বর ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক প্রত্যাহার সম্পন্ন হয়। দেশটির শেষ কয়েকটি ঘাঁটি ও স্থাপনা থেকে মার্কিন সেনারা সরে যাওয়ার মধ্য দিয়ে ইরাকে জোটের সামরিক মিশনের অবসান ঘটে। তবে এর অর্থ যুক্তরাষ্ট্র ও ইরাকের নিরাপত্তা সহযোগিতা পুরোপুরি শেষ হয়ে যাওয়া নয়। ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল–আরাজি জানিয়েছেন, জোটের সামরিক মিশন শেষ হলেও দুই দেশের মধ্যে গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকবে।

ইরাক ও যুক্তরাষ্ট্র ২০২৪ সালের সেপ্টেম্বরে ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক মিশন শেষ করার বিষয়ে একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় একমত হয়। এই পরিকল্পনার মাধ্যমে জোটের কাঠামোর পরিবর্তে ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়। পরিকল্পনার প্রথম ধাপ শেষ হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে। এরপর সিরিয়ায় আইএসবিরোধী অভিযানকে সহায়তা করার জন্য জোটের কিছু সেনা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ এই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপও শেষ হওয়ার কথা ছিল।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা আইএস দখল করে নেওয়ার পর ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করতে আন্তর্জাতিক জোট গঠন করা হয়। পরবর্তী সময়ে ইরাকে জোটের ভূমিকা ধীরে ধীরে প্রশিক্ষণ, পরামর্শ ও গোয়েন্দা সহায়তার মধ্যে সীমিত হয়ে আসে। এখন সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তির মধ্য দিয়ে ইরাক ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্ক নতুন কাঠামোয় যাওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। সূত্র: শাফাক নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ

মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা

আপডেট সময় ০২:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬