ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

হরমুজ প্রণালি নির্বিঘ্নে পার হতে ইরানের সঙ্গে চুক্তি করলো যে দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ নির্বিঘ্নে চলাচলের জন্য থাইল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে ইরান। থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

শনিবার (২৮ মার্চ) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে। তিনি আরও বলেন, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি সংক্রান্ত যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

হরমুজ প্রণালি নির্বিঘ্নে পার হতে ইরানের সঙ্গে চুক্তি করলো যে দেশ

আপডেট সময় ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬