ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাপানে গেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান রাত ১২টার মধ্যে কখন, কোন জেলায় আঘাত হানবে কালবৈশাখী সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরুতেই শাহজালালের মাজার জিয়ারত তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকা বারের নির্বাচন: বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি জামিনে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৮ সদস্য ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি

ভোলায় বিয়েতে দাওয়াত না পেয়ে বরসহ ২ জনকে কুপিয়ে জখম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:  ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বরসহ দুই ভাইকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজির হাট এলাকার সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সর্দার বাড়ির বাসিন্দা মো. দলিল উদ্দিনের দুই ছেলে—মো. আশিক (৩৫) ও মো. হাসান (৩০)। পরে তাদেরকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মো. হাসানের বিয়ে হয় বদরপুর ইউনিয়নের মুসলিম বাজার এলাকায়। সোমবার দুপুরে কনের বাড়ি থেকে ফেরার সময় বরযাত্রীদের সঙ্গে না নেওয়াকে কেন্দ্র করে একই এলাকার আকবরের ছেলে শরিফ ও আলামিনের সঙ্গে বরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ ও আলামিনসহ আরও কয়েকজন লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বর হাসান ও তার বড় ভাই আশিক গুরুতর আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের সঙ্গে থাকা দুটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে অভিযুক্ত আলামিনের বোন নয়ন তারা দাবি করেন, বিয়ের দাওয়াত নয়, অন্য একটি বিষয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগও তিনি অস্বীকার করেন।

এ ঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে আহতদের পরিবার জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাপানে গেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

ভোলায় বিয়েতে দাওয়াত না পেয়ে বরসহ ২ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬