ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকা বারের নির্বাচন: বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি জামিনে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৮ সদস্য ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: নেপথ্যে যে কারণ ৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ‘আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল’-আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট দুই দশকেও উপকূলীয় নারী শ্রমিকদের মজুরি বৈষম্য ঘোচেনি লুটেরাদের হাতে ব্যাংক ফিরিয়ে দিলে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা সংসদে সুগার মিল নিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন একটি হয়েছে ১৫ বছরের দুর্নীতি আর ১৮ মাস ভুল নীতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এমন কথা বলেন। তার এ বক্তব্য শেষ হওয়ার প্রায় সাথেই সাথেই দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।

সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার পরমুহূর্তে, যেখানে তিনি দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা চূর্ণ করে দেওয়া হয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী জানায় তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন এ মিসাইল ছোড়া হয়। যেগুলোর প্রভাবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহে তারা ইরানে ব্যাপক হামলা চালাবেন। আর এই সময়ের মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জন হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত রাখব। এখন পর্যন্ত আমরা যতটুকু এগিয়েছি, আমি বলতে পারি (ইরানে) মার্কিন লক্ষ্য খুব অল্প খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারব। আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের অত্যন্ত কঠোর হামলা চালাব। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাব। যেখানে তারা থাকার যোগ্য। সূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

আপডেট সময় ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬