ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বিমান ধ্বংসের ফলে আলোচনা বাধাগ্রস্ত হবে কি নাএমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, একদমই না। এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি।সংঘাত শুরুর পর মার্কিন বিমান হারানো নিয়ে এটিই প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

নিখোঁজ বৈমানিকদের উদ্ধারে চলমানসার্চ অ্যান্ড রেসকিউঅভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প। বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে তিনি এই অভিযানের সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সিএনএনএর তথ্যমতে, ইরানে ভূপাতিত হওয়া এফ১৫ই স্ট্রাইক ইগল বিমানের দুইজন ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে দ্বিতীয় ক্রু সদস্যের ভাগ্য এখনো অনিশ্চিত। অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন এ১০ অ্যাটাক বিমান ভূপাতিত করার দাবি করেছে, যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সামরিক এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরান পূর্বনির্ধারিত আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানানোয় যুদ্ধবিরতির প্রচেষ্টাগুলো আপাতত থমকে গেছে। খণ্ডযুদ্ধ এবং কূটনৈতিক তৎপরতা যখন সমান্তরালভাবে চলছে, তখন ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে না: ট্রাম্প

আপডেট সময় ০১:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬