ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

একটি তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ এপ্রিল) এ বিষয়ে অবগত সূত্রের বরাতে আধাসরকারি ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি ফারসকে বলেছে, ‘গত ২ এপ্রিল একটি বন্ধুসুলভ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যেক্রমবর্ধমান উত্তেজনা ও চ্যালেঞ্জেরপরিপ্রেক্ষিতেই মার্কিন বাহিনীর পক্ষ তেকে এই প্রস্তাব এসেছে।

সংবাদ সংস্থাটির মতে, ইরান লিখিতভাবে এই প্রস্তাবের কোনও জবাব দেয়নি। বরং তারামাঠ পর্যায়েভারী হামলা অব্যাহত রেখেছে। সূত্রটি আরও দাবি করে, ‘লড়াই থামাতে মার্কিন কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক ডিপোতে হামলার খবর প্রকাশের পর নড়েচড়ে বসে তারা।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান। এতে মার্কিন বাহিনীতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমানেরও ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আনাদোলু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেত্রী নিলোফার চৌধুরীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬