ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ

র‌্যাব বিলুপ্তির সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

এবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচলক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাবের বিলুপ্তি বা র‍্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র‍্যাবের ওপর বর্তায় না। সরকার এ বিষয়গুলো বিবেচনা করবেন। মূল কাজই হচ্ছে র‍্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র‍্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা শুধু আমাদের কাজটুকু করবো।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, বিগত দেড় বছরে র‍্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। র‍্যাবকে  সঠিকভাবে পরিচালনা  করলে সঠিক পথে পরিচালিত হতে পারে। র‌্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মাদক সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। এর বিস্তার রোধে র‍্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র‍্যাব মাদকবিরোধী অভিযানে ২৪ কেজির অধিক হিরোইন, ৭০০০ বোতল অধিক ফেন্সিডিল এবং ৫০০০ কেজি গাঁজা এবং ১৫ লক্ষ পিস ইয়াবাসহ ৪০০০ লিটার বিদেশি মদসহ অন্যান্য আরও মাদকদ্রব্য উদ্ধার করে এবং প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করে।

এছাড়াও হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘খুনিদের সঙ্গে আঁতাত করে আইভীকে মুক্তি দেওয়া হয়েছে’ : পাটওয়ারী

র‌্যাব বিলুপ্তির সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র‌্যাব মহাপরিচালক

আপডেট সময় ০৪:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬