ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান তরুণীকে ধর্ষণের অভিযোগ, উপজেলা যুবদল নেতা বহিষ্কার আমাদের বড় সীমাবদ্ধতা ছিল রাজনৈতিক ‘ম্যান্ডেটের’ অভাব ইরান যুদ্ধে গোপনে আমিরাত সফর করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন: মাসুদ পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জন্য জীবন দিতে এরই মধ্যে ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি অঙ্গীকার করেছেন। এমনকি আমি নিজেও জীবন দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেন, ১৪ মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকবো।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নেতৃত্ব দেশবাসীর মধ্যে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এদিকে ইরানের রেলব্যবস্থা ব্যবহার না করতে দেশটির জনগণকে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ট্রেনে ভ্রমণ করলেজীবন ঝুঁকিতে পড়তে পারেবলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ফারসি ভাষায় পরিচালিত তাদের এক্স (সাবেক টুইটার) চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এই সতর্কতা দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘ইরানের নাগরিকদের প্রতি জরুরি সতর্কতাআপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে, এখন থেকে রাত ৯টা (ইরান সময়) পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকুন।

এতে আরও বলা হয়, ‘ট্রেনে উপস্থিত থাকা বা রেললাইনের আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, এক্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর

দেশের জন্য জীবন দিতে ১ কোটি ৪০ লাখ ইরানি নিবন্ধন করেছেন: মাসুদ পেজেশকিয়ান

আপডেট সময় ০৪:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬