ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ ভূমিকম্পের ৬ দিন পর ধ্বং’স*স্তূ’প থেকে জী’বিত উদ্ধার ৩ বছরের শিশু ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ, আহত বহু পানি সরবরাহ বন্ধের চেষ্টা করলে, হাত কেটে ফেলা হবে: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের নরওয়ের সম্ভাবনা কম, ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয়: ইয়ামাল ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ

আকাশে রুদ্ধশ্বাস মুহূর্ত: ইরান-ইসরায়েল সংঘাতে পড়তে পড়তে বেঁচে গেল বাংলাদেশি ফ্লাইট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ২০০৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে একটি বাংলাদেশি উড়োজাহাজ। ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাব্য বিপদ থেকে শেষ মুহূর্তে রক্ষা পেয়েছে ঢাকা থেকে রিয়াদগামী একটি ফ্লাইট। চরম এই মুহূর্তে বিমানের নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন ইরাম তালুকদার এবং কো-পাইলট রাফসান রিয়াদ।

রাত ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। নির্ধারিত রুট অনুযায়ী এটি ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা অতিক্রম করে বাহরাইনের দিকে যাচ্ছিল। পারস্য উপসাগরের আকাশে পৌঁছানোর পর হঠাৎই তারা দেখতে পান, দিগন্তজুড়ে ছড়িয়ে পড়ছে উজ্জ্বল আলোর ঝলকানি।

প্রথমে সামরিক মহড়ার অংশ বলে ভেবেছিলেন ক্যাপ্টেন ইরাম, কিন্তু এরপরই দেখতে পান, অসংখ্য ক্ষেপণাস্ত্র আকাশ ছেঁড়ে পশ্চিমের দিকে ধেয়ে যাচ্ছে। তখনই নিশ্চিত হন, এটি ইরান-ইসরায়েল দ্বন্দ্বেরই অংশ।

ঝুঁকি বুঝে সঙ্গে সঙ্গে ফ্লাইট রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। কো-পাইলট রাফসান রিয়াদ পরিস্থিতিতে কিছুটা বিচলিত হলেও দ্রুত সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনেন তারা।

রিয়াদে অবতরণের পর খবরের মাধ্যমে জানতে পারেন, ফ্লাইট চলাকালীন সময়ে ইরান ইসরায়েলের উদ্দেশে পাল্টা হামলা চালায়।

ঘটনার বিবরণ দিয়ে ক্যাপ্টেন ইরাম বলেন, “সেদিন আমি শুধু একজন পাইলট ছিলাম না, ইতিহাসের একজন জীবন্ত সাক্ষী হয়ে থাকলাম।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

আকাশে রুদ্ধশ্বাস মুহূর্ত: ইরান-ইসরায়েল সংঘাতে পড়তে পড়তে বেঁচে গেল বাংলাদেশি ফ্লাইট

আপডেট সময় ১০:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫