ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় সবাইকে নিয়ে বাড়ি ফিরলেন গৃহবধূ মাসুমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

এবার একসঙ্গে ৫ সন্তান জন্ম দিয়েছেন গাজীপুরের কাপাসিয়ার এক গৃহবধূ। ৫ দিনের চিকিৎসা শেষে সবাইকে সুস্থ অবস্থায় নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।  শুক্রবার (১০ এপ্রিল) বিকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের পুরো এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত গৃহবধূ মাসুমা আক্তার (৩০) ৫ নবজাতককে নিয়ে বাড়িতে ফেরায় স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে।

দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা। পরিবার সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ৫টি সন্তান জন্ম দেন। এর মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে। মা এবং নবজাতকরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত।  

এদিকে চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, সাধারণত এসব ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। কিন্তু এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজির মতো। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে একসঙ্গে ৫টি সুস্থ শিশু জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি। 

বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দূরদূরান্ত থেকে মানুষ একনজর শিশুদের দেখার জন্য ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলেও শিশুদের বাবামা বর্তমানে গণমাধ্যমের সামনে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। তারা এই মুহূর্তে সন্তানদের স্বাস্থ্য এবং পরিবারের গোপনীয়তা বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় সবাইকে নিয়ে বাড়ি ফিরলেন গৃহবধূ মাসুমা

আপডেট সময় ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬