ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ স্মার্টফোনের মতো চার্জ লাগবে ২০২৬ বিশ্বকাপ বলে ! ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন

যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে: ইরানি সামরিক উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ অবরোধের হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো ধরনের নৌ অবরোধ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অতীতের মতোই যুক্তরাষ্ট্র এবারো ইরানের কাছে ঐতিহাসিক পরাজয় বরণ করবে। হরমুজ প্রণালি বন্ধ বা যেকোনো নৌ অবরোধ সফল হতে দেবে না আমাদের সশস্ত্র বাহিনী।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হরমুজ প্রণালিতে নৌ অবরোধ পরিকল্পনার কথা জানানোর পর তেহরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো। রেজায়ি আরো বলেন, ইরানের সামরিক বাহিনীর কাছে এমন অনেকঅব্যবহৃত সক্ষমতারয়েছে, যা যেকোনো হুমকি মোকাবিলায় যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘ইরান এমন কোনো দেশ নয়, যাকে কেবল টুইট বা কাল্পনিক অবরোধের পরিকল্পনা দিয়ে আটকে রাখা যাবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে না চাওয়ায় ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরপরই হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কৌশলগত উত্তেজনা নতুন মাত্রা পায়। সূত্র : সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে ব্যর্থ হবে: ইরানি সামরিক উপদেষ্টা

আপডেট সময় ১১:০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬