ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালনকে ঘিরে সৌদি আরবে দায়িত্ব পালনরত ক্লান্ত নিরাপত্তাকর্মীদের মাটিতে শুয়ে বিশ্রাম নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। হৃদয়স্পর্শী এই দৃশ্য হজ ব্যবস্থাপনার পেছনে থাকা হাজারো কর্মীর নিরলস পরিশ্রম ও ত্যাগের বাস্তব চিত্র তুলে ধরেছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (গাস্ট্যাট) জানিয়েছে, চলতি বছর মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি হজ পালন করেছেন। যা গত বছরের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি।

এর মধ্যে বিদেশি হাজির সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন। এছাড়া সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের মধ্যে অভ্যন্তরীণ হাজি রয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। মোট হাজিদের মধ্যে পুরুষ ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।

বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ হিসেবে হজ শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর সফল আয়োজনের জন্য প্রয়োজন হয় বিশাল নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন ও জরুরি ব্যবস্থাপনার সমন্বয়।

বিশেষ করে তীব্র গরমে লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে দায়িত্ব পালন, ভিড় নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো কঠিন দায়িত্ব সামলাতে গিয়ে অনেককেই চরম ক্লান্ত হয়ে পড়তে দেখা যায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, দায়িত্ব শেষে কয়েকজন নিরাপত্তাকর্মী মাটি কিংবা কার্পেটের ওপর শুয়ে সামান্য বিশ্রাম নিচ্ছেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও দোয়া জানাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

হজের দায়িত্ব শেষে মাটিতেই শুয়ে পড়লেন ক্লান্ত নিরাপত্তাকর্মীরা

আপডেট সময় ০৭:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬