ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আপ বাংলাদেশেরআপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে।

একই সঙ্গে এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ কয়েকজন নেতা।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব নেতাদের যোগদানের তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আজ যারা যুক্ত হয়েছে তারা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছে। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই মিলে কাজ করব।

বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন যুক্ত নেতারা কে কোন দায়িত্ব পালন করবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে নাহিদ ইসলাম। সংবাদ সম্মেলন শেষে নতুন কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রাফে-রিফাতরাসহ ৩০ জন, বিকেলে দায়িত্ব বণ্টন

আপডেট সময় ০২:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬