ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ তকমা মুছে ফেলতে চান তামিম লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের সম্পদ জব্দ থাকবে: ট্রাম্প স্ত্রীকে নিয়ে পালাল প্রতিবেশী, প্রতিশোধে তার স্ত্রীকেই বিয়ে করলেন স্বামী ব্রাহ্মণবাড়িয়ায় দোকানের জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ লেবাননে আরও হামলা চালানোর আহ্বান জানালেন ট্রাম্প তিন প্রতিবন্ধী ভাইয়ের ব্যাংক হিসাবে জমা পড়ল ১১ লাখ ৭৬ হাজার টাকা রোমানিয়ার বন্দরে বিস্ফোরিত ড্রোন ইউক্রেনের ছিল, স্বীকার করলেন প্রেসিডেন্ট রামিসা হত্যাকাণ্ডের রায়ে যে প্রতিক্রিয়া জানালেন জামায়াতে আমীর

ড. ইউনূস-তারেক বৈঠকে সাধুবাদ জামায়াতের, যৌথ বিবৃতির প্রতিবাদে প্রতীকী বয়কট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সভা প্রতীকীভাবে বয়কট করেছে দলটি।

বুধবার (১৮ জুন) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “গতকাল (মঙ্গলবার) সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। পরে প্রধান উপদেষ্টা আমাদের আমিরের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছি, এবং মনে হয়েছে তিনি বিষয়গুলো অনুধাবন করেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তার নেতৃত্বাধীন সরকার নিরপেক্ষ থাকবে এবং কোনো পক্ষপাতিত্ব করবে না।”

এই আস্থার ভিত্তিতেই বুধবারের বৈঠকে জামায়াত অংশ নিয়েছে বলে জানান তাহের। তিনি আরও বলেন, “আমরা চাই না কোনো অচলাবস্থার সৃষ্টি হোক। অতীতে যেমন সরকারে সহযোগিতা করেছি, তেমনি এখনো সহমর্মিতার জায়গা থেকে কাজ করছি। কিন্তু কোনো ব্যত্যয় ঘটলে আমাদের কথা বলতেই হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

ড. ইউনূস-তারেক বৈঠকে সাধুবাদ জামায়াতের, যৌথ বিবৃতির প্রতিবাদে প্রতীকী বয়কট

আপডেট সময় ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫