ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস গোপালগঞ্জে টিউশনি থেকে ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা মধ্যরাতে বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেও দ্রুত কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী  অমিত ‘তদন্তের আওতায় আনা হোক মোদিকে’—ভোট চুরির অভিযোগ রাহুলের জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন যে মুসলিম নেতা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘গুপ্ত ও সুপ্ত’ দুটি সংগঠন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পরাজিত শক্তির ঐক্য অনেক পুরোনো বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৮৬ সালে এরশাদের নির্বাচনে কারা অংশ নিয়েছিল, সেই ইতিহাস সামনে আনলে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের পুরোনো ঐক্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তার দাবি, বর্তমান সময়েও সেই ঐক্য নতুন করে সক্রিয় হয়ে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘তাদের রাগ যতটা বিএনপির প্রতি, তার চাইতে বেশি রাগ বাংলাদেশের জনগণের প্রতি।’ জনগণের ভোটাধিকার বাধাগ্রস্ত করতেই দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণ এখন ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। জনগণের ওপর আস্থা রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন ও আলহাজ আমজাদ হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

বিএনপির প্রার্থীদের হারাতে ‘গুপ্ত ও সুপ্ত’ সংগঠনের ঐক্য: প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় ০৯:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬