জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, সন্ধ্যায় চিকিৎসকরা সার্জারির সিদ্ধান্ত নেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ইবনে সিনা হাসপাতালে তার একটি ছোট্ট সার্জারি করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অতি দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।
এর আগে হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে বিকেল পৌনে ৩টায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানান। ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















