ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত: ট্রাম্পকে খোঁচা রাজা তৃতীয় চার্লসের হরমুজ প্রণালির জন্য ইরানকে টোল দিতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ৬ দেশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান স্কুলছাত্রী অদিতাকে নৃশংসভাবে হত্যা: সেই গৃহশিক্ষকের ফাঁসির আদেশ দেশের ৫ জেলায় বন্যার আশঙ্কা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুখবর, সহায়তার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী প্রার্থনা করি, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন আর ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে আজ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দিচ্ছেন। ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানিপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকেজয় বাংলাস্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু।

ওই সময় শুভেন্দু পাল্টাজয় শ্রীরামএবংহিন্দু হিন্দু ভাই ভাইস্লোগান দেন। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি। এছাড়া যারাজয় বাংলাস্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবেও অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, “তারা বাংলাদেশি মুসলিমতারা ভীত। মমতা (নির্বাচনে হেরে) নিশ্চিহ্ন হয়ে যাবেন।

পরবর্তীতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি বুথে ভোট পর্যবেক্ষণে যাওয়ার পর তৃণমূলের সমর্থকরা আমাকে ঘিরে ঘরে ও মারার চেষ্টা করে। তিনি আরও বলেন, বুথে যারা ছিল তারা ভোটার নয়, বাইরের লোক। পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠিচার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম ধাপের নির্বাচন হয়। আজ হচ্ছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। তবে ভোট শেষে আজই ফলাফল জানা যাবে না। এজন্য অপেক্ষা করতে আরও কয়েকদিন। ভারতের নির্বাচন কমিশন আগামী ৪ মে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। তারা টানা তিনবার সেখানে সরকার গঠন করেছে। এবার বিজেপি সেই ধারা ভেঙে ক্ষমতায় যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এএনআই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা

আপডেট সময় ০৩:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬