ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আবারও গৌরবান্বিত করলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ওসমান গনি। দেশটির ধর্ম মন্ত্রণালয় দিয়ানেত আয়োজিত ১১তমআন্তর্জাতিক হিফজুল কুরআন ও সহিহ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা২০২৬’-এর কেরাত বিভাগে গৌরবময় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় আঙ্কারার বেস্তেপে নেশনস কনভেনশন অ্যান্ড কালচার সেন্টারে আয়োজিত জমকালো ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট এরদোয়ান অন্যান্য বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন।

এবারের প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়হিফজুল কুরআন ও কেরাত। হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার সিরাজুদ্দীন কান্দি, দ্বিতীয় হন ক্যামেরুনের নূরুদ্দীন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইয়েমেনের শিহাব আদদুবাঈ। অন্যদিকে, কেরাত বিভাগে প্রথম স্থান লাভ করেন ফিলিপাইনের সুহদান জাকারিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের মোহাম্মদ ওসমান গনি এবং তৃতীয় হন মালয়েশিয়ার মুহাম্মদ খাইরি।

উল্লেখ্য, মোহাম্মদ ওসমান গনি রাজধানী ঢাকায় অবস্থিত শায়খ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। তার এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে; দেশবাসী তাকে অভিনন্দন ও শুভ কামনায় ভাসাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয়

আপডেট সময় ০২:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬