ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে বাংলাদেশ সীমান্তে কেন সাপ-কুমির ছাড়তে চায় ভারত

ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে একটি মসজিদের মূল অংশ ভেঙে গেছে। মুসল্লিরা বর্তমানে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছেন। সোমবার (২৭ এপ্রিল) ফজর নামাজ শেষে কালবৈশাখী ঝড় শুরু হলে উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে নতুন জামে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়।

বৃস্পতিবার (৩০ এপ্রিল) দেখা যায়, মসজিদের টিনের বারান্দা ঝড়ের কবল থেকে রক্ষা পেয়ে টিকে আছে। বারান্দাতে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ২০০৫ সালে পৌনে ৬ শতক জায়গায় মসজিদটি টিন দিয়ে নির্মাণ করা হয়। মসজিদটিতে প্রায় ৮০-৯০ জন মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন।

লিটন মিয়া নামে এক মুসল্লি বলেন, গ্রামবাসীদের দানের টাকায় টিন দিয়ে মসজিদটি নির্মিণ করা হয়। ঝড়ে মসজিদটির বড় ধরনের ক্ষতি হয়েছে। আগের মতো সবাই এখন মসজিদটিতে নামাজ পড়তে পারছেন না।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো রায়হান আলী বলেন, মসজিদটি নতুন করে সংস্কারের জন্য গ্রামবাসীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আমার সঙ্গে মসজিদ কমিটি বা এলাকাবাসী যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী

ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা

আপডেট সময় ১০:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬