ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে: কৃষিমন্ত্রী বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা: দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম হিন্দু বিজেপির, মুসলিম তৃণমূলের: শুভেন্দু জয়ের পথে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুন বিজেপিতে যোগ দিলে পরদিনই রাহুল গান্ধীকে বিয়ে করবো: এমপি কঙ্গনা অগ্রণী ব্যাংকের কাছে শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের বন্ধ কারখানার জন্য বিশাল তহবিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)  প্রাথমিক ফলাফল প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়েছে। 

দুই ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা চলার পর দেখা যাচ্ছে, বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৬টিতে এগিয়ে রয়েছে।  অল ইন্ডিয়া আন্না দ্রাবিদা মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট ৭১টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।  আর ক্ষমতাসীন দ্রাভিদা মুন্নেত্রা কাজাগাম (ডিএমেকে), যারা কংগ্রেস ও ডিএমডিকের সঙ্গে জোটে রয়েছে, তারা ৫৬টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে অবস্থান করছে।

প্রাথমিক ফলাফলের প্রবণতা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিজয়ের বাড়িতে উদযাপন শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার পরিবারের সদস্যরাতার বাবাসহউচ্ছ্বাসে মেতে উঠেছেন।  কেউ আনন্দে লাফাচ্ছেন, কেউ একে অপরকে জড়িয়ে ধরছেন, আবার কারও চোখে আনন্দের অশ্রুও দেখা যাচ্ছে।

বাড়ির বাইরে ইতিমধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ দলীয় কর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে ভিড় করতে পারেন। তথ্যসূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল ঘর

থালাপতি বিজয়ের বাড়িতে চলছে উদযাপন, অপেক্ষা চূড়ান্ত ফলের

আপডেট সময় ০১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬