ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ বাংলাদেশকে শুল্ক ছাড়ের সুখবর দিল যুক্তরাষ্ট্র যান্ত্রিক সমস্যার কারণে বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি দেওয়া হয়নি, জানাল পাকিস্তান আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রংপুর জেলা স্টেডিয়াম শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পর সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ইরানের নারীরাও

এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

এবার রাজধানীতে দাপিয়ে বেড়ানো লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিআরটিএর ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়। ফাইল ছবি ডিএমপির বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ‘ইকোনমিক লাইফ’ অতিক্রম করা যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, বর্তমানে কিছু লক্কড়ঝক্কড়, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যবাহী যানবাহন রাজধানীতে চলাচল করছে। এসব যানবাহন প্রায়ই রাস্তা, উড়ালসড়ক ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। ফলে জনদুর্ভোগ চরম রূপ ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত সব ধরনের ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী মোটরযানের ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়া বিশেষ করে লক্কড়ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল অব্যাহত থাকলে সেগুলোর বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান চালানো হবে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ

এবার লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি

আপডেট সময় ০২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬