ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক। মালয় মেইল এর প্রতিবেদন অনযায়ী, মোটরচালিত হুইলচেয়ারে বসা মাহাথিরের নাকে ছিল অক্সিজেনের নল। শারীরিক অসুস্থতার মধ্যেও স্ত্রীকে শেষ বিদায় জানাতে পুরো সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন তিনি।

সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে শেষ শ্রদ্ধা জানানো এবং নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস–শরিফে নেয়া হয় তার মরদেহ। সেখানে হাজারো মানুষ জড়ো হন। মসজিদের ভেতরের পাশাপাশি আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শেষ শ্রদ্ধা জানানোর সময় মাহাথিরকে বিষন্ন দেখাচ্ছিল। স্ত্রীর মরদেহের দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর তিনি জানাজার নামাজে অংশ নেন।

পরে সিতি হাসমাহর মরদেহ নেয়া হয় পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে। মোটরচালিত হুইলচেয়ারে বসেই স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া দেখেন মাহাথির। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের পর সঙ্গীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। গভীর শোক আর চোখের জলে প্রিয়জনকে বিদায় দিয়েছেন এই প্রবীণ রাজনীতিক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

আপডেট সময় ১২:৪৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬