ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জাহাঙ্গীর আলম (২৭) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) রাতে নিহত জাহাঙ্গীর আলমের ছোট ভাই আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। সৌদি আরবের রিয়াদ শহরে তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন। জাহাঙ্গীরের স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আসাদ মিয়ার চার ছেলের মধ্যে তৃতীয় ছেলে জাহাঙ্গীর দেড় বছর আগে সৌদি আরবে যান। সেখানে তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন। সকালে সৌদি আরবের রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় সড়কে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি জাহাঙ্গীরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত জাহাঙ্গীর আলমের বাবা আসাদ মিয়া বলেন, সংসারে সচ্ছলতা ফেরাতে জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। সংসারে সুখ আর আসল না। সেখানেই ছেলেটা মারা গেল। আমার ছেলের মরদেহটা যেন সরকার দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করে সে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মৃত্যুর খবর জানতে পেরেছি। বিস্তারিত জানতে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হবে। ঘটনাটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ০২:২১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬