ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফতুল্লার মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল পরিবারের সবাই তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল প্রস্তাব পেয়েছিলেন, তবে ফেরার কোনো পরিকল্পনা নেই: মুশফিক দলীয় বিবেচনায় ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে প্রতিবাদ জামায়াতের লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমল কত টাকা ট্রাম্পের চীন সফরে ব্যবসায়ী প্রতিনিধি দল, বাণিজ্য আলোচনায় নজর গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক: তাসনিম জারা ওমানে দু’র্ঘ’ট’না’য় প্রা’ণ গে’ল চার বাংলাদেশির

লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লেবাননে গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জন ইসরাইলি সেনা ও কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

বৈরুতে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি জিনা খোদর-এর বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

তার তথ্যমতে, নিহতদের মধ্যে ১৯ জন ইসরাইলি সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই এখন পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে চলমান সংঘর্ষে ২০ বছর বয়সী এক সেনা নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে লেবাননে নিহতদের মধ্যে তিনিই সর্বশেষ।

লেবানন সীমান্তকে ঘিরে ইসরাইল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বিভিন্ন সময়ে সীমান্ত এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লার মর্মান্তিক গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল পরিবারের সবাই

লেবাননে দুই মাসে ২০ ইসরাইলি সেনা ও কর্মী নিহত

আপডেট সময় ০২:৪২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬