ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার আওয়ামী লীগের রাজনৈতিক নবী মুজিব, কেবলা ধানমন্ডি-৩২: সালাউদ্দিন আম্মার ২ হাজার রুপি ভাড়ার জন্য স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, ভারতে গ্রেপ্তার ২ ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ: দলীয় পরিচয় নয়, জড়িতদের শাস্তি চান এমপি বাবর ইসরায়েলকে পিতৃভূমি ও আমিরাতকে দ্বিতীয় বাড়ি বললেন মোদি আ.লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশে সরাসরি শিপিং ব্যবস্থা চালু-বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী ব্রাজিল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা: নাহিদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন হবে: মির্জা ফখরুল স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী

লিটনের চোখে ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন লিটন’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নিজেকে দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে দাবি করেছেন। এমনকি নেতৃত্বের রেকর্ডের বিচারে তিনি নিজেকে সাকিব আল হাসান, তামিম ইকবালমাশরাফি বিন মর্তুজা-র চেয়েও এগিয়ে রেখেছেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এক পডকাস্টে অংশ নিয়ে নানা প্রশ্নের জবাব দেন লিটন। সেখানে তাকে বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক বিবেচনায় কয়েকজন সাবেক ও বর্তমান অধিনায়কের সঙ্গে তুলনা করতে বলা হয়।

প্রথমেই প্রশ্ন করা হয়, “লিটন দাস নাকি সাকিব আল হাসান?” জবাবে লিটন বলেন, “কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।”

পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমখালেদ মাহমুদ সুজন-এর সঙ্গে তুলনাতেও নিজেকেই এগিয়ে রাখেন তিনি।

লিটন বলেন, “রেকর্ডের দিক দিয়ে আমি।” বিশেষ করে অধিনায়কত্বের পরিসংখ্যান বিবেচনায় নিজের পারফরম্যান্সের ওপর আস্থা রাখার কথাও জানান তিনি।

তবে মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে কথা বলতে গিয়ে কিছুটা সতর্ক ছিলেন লিটন। তিনি বলেন, “ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে আমি যেসব ফরম্যাটে করেছি, রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।”

লিটনের এমন আত্মবিশ্বাসী মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে অধিনায়কের আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে অতিরিক্ত আত্মপ্রশংসা বলেও মন্তব্য করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

লিটনের চোখে ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন লিটন’

আপডেট সময় ০৪:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬