ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির মহরমের ১০ তারিখ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

এবার হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজের পোস্টে সাকিব লিখেছেন, ‘শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।’

ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে প্রায়ই সরব দেখা যায় সাবেক এই অধিনায়ককে। এবারও শিশুদের মৃত্যুতে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি সাবেক এই সংসদ সদস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ

হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা

আপডেট সময় ০২:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬