ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস যে সমাজে শিশুরা নিরাপদ না, সেখানে অন্য বয়সের মানুষদের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?: ছাত্রদলের নাসির জামায়াত নেতার বাড়ি থেকে ৬৩০ কেজি সরকারি চাল উদ্ধার ধর্ষক স্বীকার করার পরও তার শাস্তি দিতে দেরি হবে কেন: কনক চাঁপা দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াতে ইসলামী করছে: দুদু রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’ এমিলিয়ানো ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়: মির্জা ফখরুল রামিসা হত্যার বিচার দ্রুত করার জন্য যা কিছু সম্ভব, সবটুকুই করবো: আইনমন্ত্রী

ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’ এমিলিয়ানো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ৩০ বছরের শিরোপাখরা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উয়েফা ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবার্গকে ৩০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ইংলিশ ক্লাবটি।

এই জয়ে বড় ভূমিকা রাখেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। জানা গেছে, ম্যাচ শুরুর আগের ওয়ার্মআপেই আঙুলে চোট পান তিনি, তবুও মাঠে নেমে খেলেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই ম্যাচের মাধ্যমে তিনি ক্যারিয়ারে অংশ নেওয়া সব ফাইনালেই জয় ধরে রাখার বিরল এক রেকর্ড ধরে রাখেন।

খেলা শেষে মার্তিনেজ জানান, চোট থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার জার্সিতে খেলতে পারা তার জন্য গর্বের বিষয়। তিনি আরও বলেন, আঙুলের ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং কঠিন পরিস্থিতিতেও দলকে সাহায্য করার চেষ্টা করেন। এই সাফল্য নিয়ে উচ্ছ্বাসে ভাসে ক্লাব সমর্থকরা। গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়ামও, যিনি দলের জয় উদযাপনে অংশ নেন।

মার্তিনেজের ফাইনাল ম্যাচ খেলার ক্যারিয়ারও বেশ দৃষ্টান্তমূলক। ২০২০ সাল থেকে শুরু করে আর্সেনালের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার মতো বড় শিরোপা জিতেছেন তিনি। যার মাধ্যমে সাতটি ফাইনালেই জয়ের শতভাগ রেকর্ড অক্ষুণ্ন রেখেছেন আর্জেন্টাইনবাজপাখি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেয়ের বাবা হিসেবে রামিসার ঘটনা মেনে নিতে পারছেন না লিটন দাস

ক্যারিয়ারে কোনো ফাইনাল ম্যাচই হারেননি আর্জেন্টাইন ‘বাজপাখি’ এমিলিয়ানো

আপডেট সময় ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬