ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তদন্তে একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংশ্লিষ্ট বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় ০২:২৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬