ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী লেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার (২১ মে) উত্তরের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেওয়া হলো নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেইঞ্জের বগুড়ারংপুরগামী ফ্লাইওভার লেন। এতে রংপুর বিভাগের ৮ জেলার যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এই মোড় পাড়ি দিতে পারবে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। এই গোলচত্বর থেকে ঢাকাপাবনা, ঢাকারাজশাহী, ঢাকাবগুড়া বা রংপুরগামী যানবাহনগুলো ভাগ বিভক্ত হয়ে যায়। সারাবছরই এই মোড় দিয়ে প্রতিদিন চলাচল করে ২০ থেকে ২২ হাজার যানবাহন, ঈদ মৌসুমে যান চলাচল বেড়ে দাঁড়ায় প্রতিদিনে ৪৮ থেকে ৫০ হাজার।

ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসের চালক হাসেম আলী বলেন, এবার ঈদের আগেই নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়ারংপুরগামী লেনটি খুলে দেয়ায় স্বস্তি মিলবে উত্তরের পথে ঘরমুখো মানুষের। সেই সঙ্গে এবারের ঈদে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও ঈদযাত্রায় স্বস্তিতেই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারবে। 

বগুড়াগামী বাসের যাত্রী রোমান জানান, হাটিকুমরুল ইন্টারচেঞ্জের এই নেলটি চালু করায় এবার ঈদ যাত্রায় পথে যানজটের ভোগান্তি পোহাতে হবে না। ফলে এই মোড়ে যানজটের ঝামেলা ছাড়ায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদুল আজহায় যেমন রাজধানী থেকে বাড়ি ফিরবে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ, তেমনি এই অঞ্চল থেকে পশুবাহী যানবাহন ছুটবে রাজধানীর দিকে। যানবাহনের এই দ্বিমুখী চাপ সামলাতে এই লেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাসেক২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, এই লেনটিতেই চলাচল করবে উত্তরবঙ্গের ৬০ ভাগ যানবাহন। ফলে আরও নির্বিঘ্ন হবে উত্তরাঞ্চলের মানুষের এবারের ঈদ যাত্রা।  ৭৩৮ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের এই হাটিকুমরুল ইন্টারচেইঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী লেন

আপডেট সময় ০৯:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬