ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প ব্রেক ফেল করা বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে হেল্পার নিহত মিরপুর চিড়িয়াখানার নাম বদলে ‘হোয়াইট হাউস’ রাখার দাবি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬ সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ শিশু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ১০০ দিনে ২৪৯ খুন ঢাবি শিক্ষককে কলেজ সভাপতির পদ থেকে সরাতে ববি হাজ্জাজের চিঠি মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার ও খাদ্য বিতরণের ভিডিও ভাইরাল

মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের অর্থ দিয়ে কুরবানির ছুরি ক্রয় করা নিয়ে বিতর্কের জেরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিনে কুরবানির জন্যে মসজিদের টাকায় স্থানীয় সফিল উদ্দিন একটি ছুরি ক্রয় করে দেন ইমামকে। এই বিষয়ে অনেকেই অবগত ছিলেন না। শুক্রবার জুম্মার নামাজের সময় ছুরি কেনার বিষয় নিয়ে গ্রামের আজিম উদ্দিন গ্রামবাসীকে মসজিদে অবগত করেন। এ নিয়ে সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসছেন ট্রাম্প

মসজিদের টাকায় কুরবানির ছুরি কেনার জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

আপডেট সময় ১১:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬